আমার ডিজিটাল শিক্ষাগত ওয়েবসাইট ডিজাইন কারিগরি শিক্ষা বোর্ড
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০১৯

আমার শিক্ষা জীবন

কে এম রাসেল, বি.এ 

আমার শিক্ষা জীবন শুরু হয় খুলনা শহরের চাঁনমারী নামক স্থানের স্কুল থেকে। আমি যখন শিশু শ্রেনিতে ভর্তি হই তখন সালটা ছিল ২০০২। এই সময়টাতেই আমার শিশু জীবনের সূচনা হয়েছে। সাল ২০০৩ এ আমি প্রথম শ্রেনিতে উৎত্তিন্ন হয়ে যখন দ্বিতীয় শ্রেনিতে ভর্তি হব ঠিক তখনই আমার আম্মু আমাকে স্কুল স্থানান্তরিত করে অপর একটা আহম্মদিয়া নামক একটা মাদ্রাসায় ভর্তি করে দেয় একটা বৎসর আমি পিছনে পরেছি এই কারনটাতেই। নতুন জীবন শুরু করলাম মাদ্রাসা জীবন নতুন বন্ধু-বান্ধবদের সাথে। এভাবে পর্যায়ক্রমে সময় অতিবাহিত হতে লাগল। এসে গেল ২০০৭ সাল যখন আমি মাদ্রাসা বিভাগ থেকে তৃতীয় শ্রেনি থেকে চতুর্থ শ্রেনীতে উৎত্তীন্ন হব সেই প্রক্কালে। আমাকে মাদ্রাসা অতিক্রম করতে হয় দ্বিতীয় বারের মতো। কারনটা ছিল আমার নিবাসের পরিবর্তন সূচিত হয়েছে। পল্লিগ্রামে এসে নতুন একটা পরিবেশের সাথে যুক্ত হই আমি। আমাকে ভর্তি করে দেয়া হয় তোফায়েল উদ্দিন সৃতি দাখিল নামক একটা মাদ্রাসায় সেটা মোড়েলগঞ্জ থানার বড়-বাদুড়া গ্রামে অবস্থিত। এখানে আমি চতুর্থ শ্রেনিতে অধ্যায়নের লক্ষ্যে ভর্তি হই। দিন প্রবাহের স্রোতে আমি ২০০৮ সালে পঞ্চম শ্রেনিতে উৎত্তির্ন হই এবং বৃত্তি পরীক্ষা দেই। এভাবেই আমার প্রাথমিক শিক্ষা জীবন শেষ হয়।

প্রতিষ্ঠান পরিবর্তন না করে আমি পর্যায়ক্রমে ২০১২ সালে অষ্টম শ্রেনিতে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) নামক পরীক্ষা দিয়ে নবম শ্রেনিতে উৎত্তীন্ন হই এবং ২০১৫ সালে দাখিল (এসএসসি) পরীক্ষা দিয়ে মাদ্রাসা জীবন শেষ করে ফেলি। সাল ২০১৫, এই সময়টাতে আমি মানবিক বিভাগে সিরাজ উদ্দিন মেমোরিয়াল নামক একটা বেসরকারি কলেজে ভর্তি হই। দীর্য দুই বৎসর এখানে অধ্যায়ন করে ২০১৭ সালে ইন্টারমিডিয়েট (এইচএসসি) পরীক্ষা দিয়ে উৎত্তীন্ন হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবন শেষ করি।

পর্যায়ক্রমে উচ্চ শিক্ষা গ্রহনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি শাখায় পূর্ব পরিচিত সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজেই ভর্তি হই বাংলা সাহিত্য নিয়ে ২০১৭ সালের অক্টোবর মাসে স্নাতক সম্মান ডিগ্রি অর্জনের লক্ষ্যে। স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করার লক্ষ্যে ধাপে ধাপে পাড়ি দিচ্ছি সিড়ি আজও যা উক্ত ডিগ্রি অর্জনের বিভিন্ন পর্যায়। অন্য দিকে আমি কারিগরি বিভাগে ২০১৬ সালে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন নামে একটি কোর্স শেষ করে অফিসিয়াল জ্ঞান অর্জনে সহায়ক ভুমিকা পালন করি। সর্ব লোকের কাছে দোয়াপ্রার্থী আমার লক্ষ্য অর্জনের দীর্ঘ পথ অতিক্রমান্তে।।।



Share with :

Facebook Facebook