আমার ডিজিটাল শিক্ষাগত ওয়েবসাইট ডিজাইন কারিগরি শিক্ষা বোর্ড
Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০১৯

আমার পরিচিতি

কে এম রাসেল, বি.এ 

আমি কে,এম রাসেল সন্তান মোঃ আলি হোসেন খাঁন। দৌহিত্র জয়নাল আবেদিন খাঁন। ভ্রাতৃদ্বয়ের মধ্যে আমি চতুর্থ স্থানে রয়েছি। আমার দাদুর সন্তানদ্বয়ের সংখ্যা বাবা-কাকা ৬ এবং ফুফি ৪। আমার গত দশ বৎস পূর্বের ঠিকানা খুলনা বিভাগের চাঁনমারী বাজার নামাক এক স্থানে। সেখান থেকে স্থানান্তরিত হয়ে আমার নতুন নিবাস গ্রামে। মানে আমার দাদুর বাড়িতে। আমার নানু বাড়ি পিরোজপুর জেলার রামচন্দ্রপুর গ্রামে। নানুর নাম মৃত জামির মুন্সি। আমার মামাদ্বয়ের সংখ্যা দুই জীবিত মৃত দুই। আর তার বোনদ্বয়ের মধ্যে একমাত্র আমার মা। তারমানে খুব আদরের ভাগিনা আমি। আমি যখন ক্লাসে প্রথম শ্রেনি থেকে তৃতীয় শ্রেনিতে পড়ি তখন আমার যে বন্ধুদ্বয়ের সাথে পরিচয় আলামিন,আজম, শফিকুল,রবিউল, নাজমুল ইত্যাদি। যখন আমি চতুর্থ শ্রেনি থেকে দশম শ্রেনিতে পরি তখন যারা আমার বন্ধু হয় আলামিন,নাজিম, ফাইজুল,রবিউল,তরিকুল,সাদিকুল,আসাদুল,নিজাম,মিজান, রেজাউল,রহমান আবদুল্লাহ ইত্যাদি। যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন কিছু পরিচিত বন্ধু সাথে ছিল। তাদেরকে ওভার টেইক করে আমি আর নাজিম উপরে উঠে গেলাম।

আমি ১০ নং হোগলাবুনিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোদাড়া নামক গ্রামে বর্তমানে বসবাস করছি। বলতে পারেন এটাই আমার স্থায়ি ঠিকানা। ইন্টারমিডিয়েট শেষ করে আমি মোড়েলগঞ্জ থানার সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ নামক একটা সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে বাংলা সাহিত্য নিয়ে বর্তমানে অধ্যায়নরত রয়েছি। পূর্বেই আমি এই কলেজ থেকে আইএ ডিগ্রি নিয়েছিলাম। এখন এই কলেজ থেকে ২০২২ সালে বিএ অনার্স ডিগ্রি নিয়ে কলেজ স্থানান্তরিত হব বলে আশাবাদি। এই লক্ষ্য নিয়ে আমি পর্যায়ক্রমে এগিয়ে যাচ্ছি। সবার কাছে আমি দোয়া প্রার্থী। মন খুলে দোয়া করবেন এই চেনামুখ আপনার ভাই,ভাইপো বা সন্তান তুল্য।

....



Share with :

Facebook Facebook